• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।
১৫ বছরে সুনির্দিষ্ট কিছু জায়গায় উন্নয়ন হয়েছে: আসিফ মাহমুদ

গত ১৫ বছর ধরে উন্নয়নের ধারণা আমাদের গলাধঃকরণ করা হয়েছে। শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি হয়েছে। গোপালগঞ্জে যতটা উন্নয়ন হয়েছে আশপাশের জেলায় ততটা হয়নি। অর্থাৎ যার বাড়ি যেই জেলায় সেই জেলায় উন্নয়ন হয়েছে। এমন মন্তব্য করেছেন যুব ও ত্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ সারাদিন যে রাস্তা চলাচল করেছি সেটির অবস্থা খুবই খারাপ। সড়কটির দ্রুত মেরামত করা প্রয়োজন। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু বিভাগের দায়িত্বে থাকাদের সাথে কথা বলবো। এ সময় আন্দোলন ও সরকারের দায়িত্বে থাকা ভিন্ন অভিজ্ঞতা বলেও জানান তিনি।

এর আগে, শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন যান তিনি।

bdit.com.bd