• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি : / ৪৪১ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল বাজার সংলগ্ন স্টীল ব্রিজের পাশে নির্মাণাধীন নতুন ব্রিজের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ভিডিও ধারণ করতে গেলে আনন্দ টিভির সাংবাদিক ওবায়দুর রহমানের ওপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ব্রিজের কাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান সাংবাদিক ওবায়দুর রহমান। এ সময় তিনি ভিডিও ধারণ করতে গেলে ঠিকাদার সোহেল ও তার সহযোগীরা বাধা দেন। একপর্যায়ে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডা হলে তাকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার সোহেলের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd