• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ  স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ/এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী

Reporter Name / ৮০৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।

Mgi group (300x250)

 

বক্তরা আরো বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়া ১৯৯৪ খ্রিষ্টাব্দে এক পরিপত্রে প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে ৫০০ টাকা ভাতা দেন। সে সময়ে বৈষম্যের শিকার হয়ে ১৮ হাজার মাদরাসার মধ্যে মাত্র ১ হাজার ৫১৯টি মাদরাসা ৫০০ টাকা বেতনে অন্তর্ভুক্ত করেন। বাকি মাদরাসাগুলো অনুদান থেকে বঞ্চিত হয়।

লিখিত বক্তব্য আরো বলা হয়, মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে ১৯৭৮ খ্রিষ্টাব্দের ৯ অর্ডিন্যান্স ২ এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন দেয়া হয়। বাংলাদেশ ও বিশ্বে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলাতে এনসিটিবি থেকে প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী কোরআন সুন্নাহ এবং আরবি ভাষা শিক্ষাদানের পাশাপাশি প্রাথমিক শিক্ষার ন্যায় বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, সমাজ ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাইমারির মতো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ, ৫ম শ্রেণি থেকে উত্তীর্ণ হওয়ার পর দাখিল মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়।

২০১৩ খ্রিষ্টাব্দে ৯ জানুয়ারি বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। কিন্তু বড় দু:খের বিষয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ দূরের কথা একটি ইবতেদায়ি মাদরাসাকেও এমপিওভুক্তির না করে বড় বৈষম্য করেছিলেন।

তারা আরো বলেন, ২০২৫ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদরাসার শিক্ষকদের প্রাইমারির ন্যায় জাতীয়করণের দাবি নিয়ে আন্দোলন করি। এর প্রেক্ষিতে ৩রা নভেম্বর প্রধান উপদেষ্টা অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তি করণের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আদেশ দেন। যা অদ্যবধি বাস্তবায়ন হয়নি। গত ৮ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বর্তমান প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেই। দুঃখের বিষয় অদ্যবধি পর্যন্ত দাবি বাস্তবায়ন না হওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অবহিত করার জন্য আজকের এই সাংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন। উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। উপস্থিত ছিলেন উপদেষ্টা এস এম জয়নাল আবেদীন জিহাদী, ঐক্যজোটের মহাসচিব মো. সামছুল আলম, শিক্ষক পরিষদ এর সভাপতি নুরুন্নবী আলী, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, শিক্ষা উন্নয়নের সভাপতি আহমেদ আলী, মোঃ রেজউল হক, এল এম রফিক সহ আরো নেতারা।


More News Of This Category
bdit.com.bd