• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধিঃ আল মামুন / ৩১৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মঙ্গলবার  (১২  মে) সকাল ১০টায় ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্স  এলাকা থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে  উপজেলা ফারিয়ার আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘিওর  উপজেলা ফারিয়ার সভাপতি রানা বিশ্বাস মিহিরের সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য রাখেন,  সাধারণ সম্পাদক আমিনুল  ইসলাম, মিলাদ সম্পাদক মোঃ রবিউল ইসলাম  প্রমুখ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। ওষুধ শিল্প ও জনস্বাস্থ্য খাতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন সময় হয়রানি ও অপমানজনক আচরণের শিকার হতে হয়। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে শতাধিক ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন। এসময় তারা পেশার স্বীকৃতি ও সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


More News Of This Category
bdit.com.bd