• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।

ফুলবাড়ীয়া উপজেলা চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন ডাঃ মোঃ কামরুজ্জামান

Reporter Name / ৫২৮ Time View
Update : রবিবার, ১২ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাতেও প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে নির্বাচনী আমেজ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

ইতিমধ্যেই ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে ব্যাপক গণসংযোগের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত সময় পার করছেন এমবিবিএস (ঢাকা), জেলা পরিষদের সদস্য ফুলবাড়িয়া ময়মনসিংহ, সাবেক কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, সাবেক প্রভাষক ময়মনসিংহ মেডিকেল কলেজ আলহাজ্ব ডাঃ মোঃ কামরুজ্জামান

বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা, বিক্রেতা, ভ্যানচালকসহ সর্বসাধারণের মাঝে গণসংযোগের মাধ্যমে দোয়া, সহযোগিতা ও নির্বাচনে ভোট প্রার্থনা করছেন তিনি।

ডাঃ মোঃ কামরুজ্জামান বলেন, ‘আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করলে, ফুলবাড়িয়া উপজেলা বাসীর কল্যাণে সবসময় কাজ করে যাবো। আমার কাছে কোন ধরনের জাত- বৈষম্য, ধনী -দারিদ্রের পার্থক্য থাকবেনা, আমি সকল ভেদাভেদ ভুলে সবকিছুর উর্ধে সকল মানুষের দুঃসময়ে পাশে থাকবো এবং নিজের মেধা ও শ্রম দিয়ে উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করবো।

তিনি উপজেলাবাসীর কাছে দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।


More News Of This Category
bdit.com.bd