• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২

Reporter Name / ৪২৭ Time View
Update : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১৯ বোতল ভারতীয় মদসহ দুই জনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার(২৭ এপ্রিল) রাত ০১:৩০ মিনিটে উপজেলার আন্ধারুপাড়া বাতকুচি এলাকা হতে ১১৯ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার মৃত আঃ রহমানের পুত্র শামীম মিয়া(২৮) ও অন্যজন একই এলাকার মোঃ আব্বাস আলী’র পুত্র আল আমিন(৩২)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারুপাড়া বাতকুচি এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

এসময় সেই এলাকায় তল্লাশি চালিয়ে ১২ বোতল রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের (৭৫০এমএল) ও ১২ বোতল ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের (৩৭৫এমএল) এবং ৯৫ বোতল রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের (৩৭৫এমএল) সহ মোট ১১৯ বোতল ভারতীয় মদসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd