• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঘিওরে ঘর জামাই গ্রেফতার, উদ্ধার ছয়ভুরি স্বর্ণালংকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা

মানিকগঞ্জে স্কুলের বাসে দুর্বৃত্তদের আগুন চালক দগ্ধ

Reporter Name / ১০৩১ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জ জেলা প্রতিনিধিমা

নিকগঞ্জের শিবালয় উপজেলার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় ঘটে এ ঘটনা।

গভীর রাতে ‘দি হোলিচাইল্ড স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ নামের বাসটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাজেস খান (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়, পরে উন্নত চিকিৎসার জন্য
আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধ তাজেসের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।

পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্ক করে রাখা ছিল। দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। রাতে বাসেই ঘুমাচ্ছিলেন চালক তাজেস খান।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিদিনের সব খবর এক সাথে বিজয় ২৪


More News Of This Category
bdit.com.bd