• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে, যা বলছে মন্ত্রণালয় ঘিওর উপজেলার সিংজুরী এলাকাবাসীর আয়োজনে মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ আপনাদের সরাতে ১৬ দিন ও লাগবে না

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার ১০

Reporter Name / ৫২১ Time View
Update : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ অপরাধীকে গ্রেফতার করা হয়।

এর মাঝে এসআই আশিকুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ মোড় থেকে চুরি মামলার আসামী হীরাকে একটি ল্যাবটপ সহ গ্রেফতার করে।
এসআই মনিরুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মোঃ রুমান মিয়া, মোঃ রানা, এসআই মাসুদ জামালী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কাঠগোলা এলাকা থেকে চুরি মামলার আসামী ফয়সাল গ্রেফতার করে। এসআই আরিফুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চরশ্রীকলদী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শ্রী লিটন, মোঃ নয়ন মিয়াকে গ্রেফতার করে। এসআই সাজ্জাদ হোসেন সজীব সংগীয় ফোর্সের সহায়তায় গাঙ্গঃ অন্যান্য মামলার আসামী মোঃ সেলিম সাজ্জাদ, দ্বীন ইসলাম গ্রেফতার করে।

এছাড়া এসআই কামরুল হাসান, এএসআই আবু সায়েম পৃথক অভিযান পরিচালনা পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করে। তারা হলো, পাটগুদাম এলাকার জয় ও সানকিপাড়ার বিপ্লব। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd