• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

মানিকগঞ্জের শিবালয়ে ইলেকট্রিক মিস্ত্রি নিজ হাতে তৈরি করলেন ” আলট্রা লাইট ” বিমান 

প্রতিনিধিঃ আল মামুন / ২৭৩ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

মানিকগঞ্জের শিবালয়ের তরুণ  উদ্যোক্তা  জুলহাস রহমান নিজের হাতে তৈরি করা বিমান আকাশে উড়িয়ে চমক দেখিয়েছেন। 

চার বছরের প্রচেষ্টায় তৈরি এই ‘আলট্রা লাইট’ বিমান ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার এমন সাফল্যে খুশি হয়ে জেলা প্রশাসন তাকে আর্থিক সহায়তা দিয়েছে।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার পাড়ে এ বিমান উড্ডয়ন দেখতে ভিড় জমায় হাজারো মানুষ।

শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক আব্দুল জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান (২৮)। ছয় ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম। অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকের পরই পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে ইলেকট্রিক মিস্ত্রির কাজ নেন।

জুলহাস জানান, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তার আগ্রহ। প্রায় তিন বছর আগে শখের বসে একটি খেলনা বিমান তৈরি করে আকাশে উড়ান তিনি। সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করেন নিজ হাতে আসল বিমান তৈরির।

কোনো প্রশিক্ষণ ছাড়াই একা একা ইউটিউব দেখে ও নিজস্ব চিন্তা-ভাবনায় চার বছর ধরে তৈরি করেন এই আলট্রা লাইট বিমান। বিমান তৈরিতে সরাসরি খরচ হয়েছে দেড় লাখ টাকা, তবে গবেষণা, যন্ত্রাংশ সংগ্রহ ও নানা পরীক্ষা-নিরীক্ষায় গত চার বছরে খরচ হয়েছে প্রায় সাত থেকে আট লাখ টাকা।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “জুলহাসের এই উদ্ভাবনী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নিজের প্রচেষ্টায় সে যা করেছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, ভবিষ্যতেও তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।


More News Of This Category
bdit.com.bd