• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ/এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু

ময়মনসিংহে ৫ শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৪৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ): ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে দিঘারকান্দা ঢাকা বাইপাস রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম হুমায়ুন মিয়া। সে বাগেরান্দার নিজকল্পার আঃ কাদিরের ছেলে।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি)ফারুক হোসেন জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে ডিবির এসআই শাহ্ মিনহাজ উদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে দিঘারকান্দা ঢাকা বাইপাস হতে রহমতপুর গামী রাস্তায় ‍‌‌‌‌‍‌‌‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‍‍‌‌‌মুজিব প্লাজা‍‌‌” মার্কেটের রাকিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক দোকানের সামনে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হুমায়ুন দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

তার বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd