• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।

ফুলবাড়ীয়ায় মুক্তিযোদ্ধা পরিচয়ে জমি দখল, প্রতিবাদের ঝড়

Reporter Name / ৩৯৩ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলাস্থ বরুকা গ্রামের মৃত উমেদ আলী মন্ডলের ছেলে আমির আলী বাহাদুর গং -এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে প্রতিবেশী আব্দুল কদ্দুছের গাছ কেটে জমি দখল ও তাতে অবৈধ সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে।

সরজমিনে জানা গেছে যে, আব্দুল কদ্দুছের ক্রয়কৃত ও পৈত্রিক সূত্রে পাওয়া জমি থেকে গাছ কেটে জমি দখল ও তাতে অবৈধ সীমানা প্রাচীর নির্মাণ করছে। আমির আলী বাহাদুর গং -কে একাদিক বার বাধা দেয়া হলেও জোরপূর্বক দখলকাজ পরিচালনা করে।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আমির আলী বাহাদুর বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা, আমার দুই ছেলে পুলিশে চাকরি করে। কেউ আমার কিছুই করতে পারবে না এবং তার গুন্ডাবাহিনীকে পুলিশের সামনেই আবারও গাছ কাটার অর্ডার দেন।

এ সময় প্রতিবেশী আব্দুল কুদ্দুসকে হুমকি ও ভয়ভীতি দেখাতে শুরু করেন। এছাড়াও আমির আলী বাহাদুর গং -এর বিরুদ্ধে একাধিকবার গাছ কাটা ও জমি দখলের অভিযোগ রয়েছে।

এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হলে তিনি মৌখিকভাবে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

এদিকে, এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন, সঞ্জীবন যুব সংস্থা, রানীগঞ্জ পাঠাগার, দ্য স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশন, বরুকা সামাজিক উন্নয়ন প্রকল্প, বর্ধমান বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসোসিয়েশন প্রভৃতি সংগঠন।

বিবৃতিতে বলা হয়, ‘মুক্তিযোদ্ধাগণ আমাদের দেশের সূর্যসন্তান। সবসময়ই যেকোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তাঁদেরকে সোচ্চার হিসেবেই আমরা জেনেছি ও পেয়েছি। এমতাবস্থায়, আনীত অভিযোগটি প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্যেও বিব্রতকর বলে আমরা বিশ্বাস করি। উদ্ভুত প্রেক্ষাপটে দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। একই সাথে দ্রুততম সময়ের মাঝে সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীকে আইনের আওতায় আনার মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধাদের সামাজিক সম্মান পুনঃপ্রতিষ্ঠিত করার বিষয়ে জোর অবস্থান ব্যক্ত করছি।


More News Of This Category
bdit.com.bd