• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল করে লাশ নিয়ে যেতে বলা সেই যুবক গ্রেফতার

Reporter Name / ৯৮২ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

সাভারের হেমায়েতপুরে স্ত্রীকে হত্যার পর ৯৯৯- এ কল করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলা স্বামী সাজ্জাদ হোসেন মানিককে (২১) গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার সাজ্জাদ হোসেন মানিক নওগাঁ জেলা সদরের আক্কাস আলী মোল্লার ছেলে। তিনি হত্যার উদ্দেশ্যে নওগাঁ থেকে বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাভারে নিয়ে আসেন। নিহত স্ত্রীর নাম রোমানা আক্তার (১৮), তিনি রংপুর জেলার পীরগাছা থানার সোনারায় গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। রাত ২টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান।

সিপিসি-২, র‍্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান বলেন, পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেছে সাজ্জাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব জানায়, গত ১০ এপ্রিল সাজ্জাদ তার স্ত্রীকে নিয়ে বড় ভাইয়ের ভাড়া বাসা সাভারে বেড়াতে আসেন। গত ২৩ এপ্রিল সকাল ৯টার দিকে রোমানার বাবা জানতে পারেন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ কল করে লাশ উদ্ধার করতে বলে পালিয়ে যায় সাজ্জাদ। এ ঘটনায় রোমানার বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্ত শুরু করে র‍্যাব-৪। পরে আজ র‍্যাব-৪ ও র‍্যাব-১২ এর যৌথ অভিযানে বগুড়া থেকে গ্রেফতার হয় সাজ্জাদ।


More News Of This Category
bdit.com.bd