• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

Reporter Name / ২৭৬ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

কক্সবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান।
এর আগে কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গতকাল শুক্রবার ৪৭ জনকে আসামি করে সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সদর মডেল থানার এসআই জাকির হোসেন।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে মিছিল বের করে। সেসময় তারা বিভিন্ন যানবাহনে হামলা করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে শ্রমিক লীগ নেতা মিজান প্রকাশ বার্মায়া মিজানের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়ে শহরে ত্রাস সৃষ্টি করে।

পরে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে একটি দ্রুত বিচার আইনে মামলা রুজু হয়েছে।

ঘটনার পর থেকে ওসির নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করছি না। নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত আছে।


More News Of This Category
bdit.com.bd