• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে, যা বলছে মন্ত্রণালয় ঘিওরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আপনাদের সরাতে ১৬ দিন ও লাগবে না মানিকগঞ্জে স্কুলের বাসে দুর্বৃত্তদের আগুন চালক দগ্ধ মেসিকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা আইএফএফএইচএস’র, ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের দুর্নীতিবাজ আওয়ামীদের তালিকা করছে সিআইডি গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ২০০ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,দৌলতপুর থানা শাখা কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ড. আ জ ম ওবায়েদুল্লাহ এর স্মরণে আলোচনা সভায় সম্মানিত আমীরে জামায়াত

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে, যা বলছে মন্ত্রণালয়

Reporter Name / ১০১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেয়নি অর্থ মন্ত্রণালয়। যদিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর চাউর হয়েছে, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়েছে। তবে এ ধরনের খবরের সত্যতা নেই বলে জানিয়েছে শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়।

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে ফেসবুকের একাধিক গ্রুপে খবর ছড়িয় পড়ে, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি পাচ্ছে। মূলত শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ সংক্রান্ত খবর প্রচার হলে ফেসবুকের গ্রুপগুলোতে এ তথ্য ছড়িয়ে পরে। এরপর ভাতা নিয়ে কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তথ্যের সত্যতা জানতে অসংখ্য শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসের অফিস এবং সংশ্লিষ্ট প্রতিবেদককে কল করেন।

বিষয়টি যাচাই করতে অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের চারজন কর্মকর্তার সাথে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করতে অর্থ বিভাগের সচিব বরাবর একটি ডিও লেটার পাঠান। তবে বৈশ্বিক সংকটের কারণে এই মুহূর্তে উৎসব ভাতা বাড়াতে সম্মত হয়নি অর্থ মন্ত্রণালয়

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ৮ এপ্রিল অর্থ মন্ত্রণালয় থেকে উৎসব ভাতা বৃদ্ধিতে অসম্মতি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ বৃদ্ধিতে নির্দেশক্রমে অসম্মতি জ্ঞাপন করা হলো।

সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান বিষয়টি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে অবহিত করেন। এরপর নতুন করে আর কোনো চিঠি বা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো হয়নি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৫০ থেকে ৬০ শতাংশ করা হচ্ছে—এমন কোনো খবর আমাদের জানা নেই। আমরা আগামী অর্থবছরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ কত টাকা প্রয়োজন হবে, সে বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করেছি। তবে সেই বাজেট এখনো অনুমোদিত হয়নি।’

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন অর্থ বিভাগের একজন যুগ্মসচিব এবং এক উপসচিব। তারা দুইজনই বলেছেন, ‘এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। শিক্ষামন্ত্রী ভাতা বৃদ্ধির জন্য ডিও পাঠিয়েছিলেন। সেটি নাকচ করে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী অর্থবছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের যে অর্থ লাগবে, সেটি তারা পর্যালোচনা করেছেন


More News Of This Category
bdit.com.bd