মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর কাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
সম্প্রতি শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি অনুমোদনপত্র জারি করা হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, এস.আর.ও. নং-১-আইন/২০১৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বোর্ডের অনুমোদনপত্র অনুযায়ী, পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মুহাম্মদ বাবুল আক্তারকে সভাপতি করা হয়েছে।
অনুমোদনপত্রের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৌলতপুর, জেলা শিক্ষা অফিসার, মানিকগঞ্জ, এডহক কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের অফিসে পাঠানো হয়েছে।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরে জারি করা ওই চিঠিতে চেয়ারম্যানের অনুমোদনের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০ উল্লেখ রয়েছে।