প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
ঘিওরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এস এ জিন্নাহ কবির এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এমপি।
শনিবার ( ১৮ জুলাই ) বিকেলে ঘিওর উপজেলা বিএনপির কার্যালয় থেকে ৪৫০ জনের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আবু কাওসার রেজা, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া , সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুল হাসানসহ উপজেলা বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
+880 1747-585656
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫