• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে, যা বলছে মন্ত্রণালয় ঘিওরে মহান মে দিবস পালিত আপনাদের সরাতে ১৬ দিন ও লাগবে না মানিকগঞ্জে স্কুলের বাসে দুর্বৃত্তদের আগুন চালক দগ্ধ

শপথ নিলেন ময়মনসিংহ-৩ আসনের নিলুফার

Reporter Name / ৩৮২ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম নিলুফার আনজুম শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান।

এসময় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এবং নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী বেগম নিলুফার আনজুম শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ওই আসনের ফলাফল স্থগিত রাখা হয়। ১৩ জানুয়ারি ওই স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এতে আওয়ামী লীগ মনোনীত নিলুফার আনজুম ৫৪ হাজার ৪৯০ ভোট পেয়ে বিজয়ী জন।


More News Of This Category
bdit.com.bd