• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ/এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু

মানুষ বিএনপির অপরাজনীতিকে প্রত্যাখ্যান করেছে-আফজালুর রহমান বাবু

Reporter Name / ৪৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি প্রার্থী আফজালুর রহমান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়েচলছে তখন বিএনপি-জামায়াতসহ অপশক্তিরা আবারও ষড়যন্ত্রের বিষবাষ্প ছড়াচ্ছে। তারা আবার হরতাল-অবরোধের মাধ্যমে জ্বালাও-পোড়াও এবং খুনের রাজনীতি করতে চায়। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

কিন্তু বাংলার মানুষ বিএনপির অপরাজনীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত শান্তি মিছিল শুরু আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। আফজালুর রহমান বাবু বলেন, শান্তি সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে বিএনপি-জামায়াতের অবরোধ পালন হয়নি। রাজপথে কোনো বিএনপি নেই, আছে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক। চারদিকে শুধু বঙ্গবন্ধু-শেখ হাসিনা এবং উন্নয়নের স্লোগান। এ উন্নয়নের ধারাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।

সমাবেশ শেষে একটি বিশাল শান্তি মিছিল বের করা হয় । এর নেতৃত্বে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। মিছিলটি গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জিলা স্কুল মোড় হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজীব, মহানগরের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, সাধারণ সম্পাদক আজিজুল হক ইমন, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেলসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 


More News Of This Category
bdit.com.bd