• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ/এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ/এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার / ২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে জাতীয়করণ অথবা এমপিওভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এ লক্ষ্যে তিনি শিক্ষা উপদেষ্টা/শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনো জাতীয়করণ বা এমপিওভুক্তির আওতার বাইরে থাকায় তারা বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

এতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষকরা অত্যন্ত কষ্টের মধ্যে দায়িত্ব পালন করছেন। ফলে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের জীবনমান নিশ্চিত করতে দ্রুত এসব প্রতিষ্ঠানকে জাতীয়করণ অথবা এমপিওভুক্তির আওতায় আনা জরুরি।

সংসদ সদস্য মো. শাহজাহান স্মারকলিপিতে বিষয়টি মানবিক ও শিক্ষাবান্ধব দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, দাবি বাস্তবায়িত হলে দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন ঘটবে।


More News Of This Category
bdit.com.bd