• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
ঘিওরে ঘর জামাই গ্রেফতার, উদ্ধার ছয়ভুরি স্বর্ণালংকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা

সংঘাত নিরসনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি কর্মসূচি আহ্বান

Reporter Name / ৫০৭ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

চলমান দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে জরুরি আলোচনাসভার আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী চলমান আন্ত প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্বিগ্ন। আমরা মনে করি, চলমান অন্তর্দ্বন্দ্ব ‘২৪-এর গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ।

এতে আরো বলা হয়েছে, ‘ছাত্রসমাজের ঐকমত্যে চলমান দ্বন্দ্ব নিরসন হওয়া সম্ভব। সেই লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা পালনকারী, ফ্যাসিবাদবিরোধী ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে জরুরি আলোচনাসভা আহ্বান করেছে।’


More News Of This Category
bdit.com.bd