• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা” মুজিব স্মরণে বিশাল ছাত্র সমাবেশ

Reporter Name / ৪২৫ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

 মোঃ সাবিউদ্দিন: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপসহীন, অক্লান্ত ও আমৃত্যু সচেষ্ট থাকার শপথ করেছে ছাত্রলীগ। শপথে শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত তরুণেরা দাপিয়ে বেড়াবে বলে উল্লেখ করে ছাত্রলীগ। আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এই শপথ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

সমাবেশে বিকেল ৪টা ৪৫ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সর্বস্তরের নেতা-কর্মীকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী মঞ্চে উপস্থিত ছিলেন।

লিখিত শপথ পাঠকালে সাদ্দাম বলেন, ‘আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের নবপরিচয়ের রূপকার, বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা, দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ় চিত্তে শপথ করছি যে, তারুণ্যের স্বপ্নের মডেল, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপসহীন, অক্লান্ত, আমৃত্যু-সর্বদা সচেষ্ট থাকব। আমরা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গমাতার সাধনা, দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি মানব।

শপথে আরও বলা হয়, ‘তারুণ্য লড়বে, তারুণ্য গড়বে, তারুণ্য দেশবিরোধী অপশক্তি রুখবে। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মর্যাদাশীল করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠে থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার পক্ষে এ দেশের তরুণ প্রজন্মকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।


More News Of This Category
bdit.com.bd