• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

কান্দানিয়ায় কিশোর হত্যাকারী ইমন গ্রেফতার

Reporter Name / ৪৩৫ Time View
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্টাফরিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কিশোর গ্যাংয়ের সদস্য ইমন (২১) কে গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। সে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কাকড়ারচালা গ্রামের মজিবুর রহমান মজির পুত্র।

বুধবার বেলা ২ ঘটিকায় টাংগাইল জেলার মির্জাপুর থানার বাঁশতলা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ।

চৌকস ফুলবাড়ীয়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ বলেন, পুলিশ সুপার মাছুম আহামাদ ভুঞা এর নির্দেশে গত ২৪ ঘন্টার মধ্যে আঘাতকারী ইমন (২১) কে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি ট্রীমের অভিযানে পাশ্ববর্তী টাংগাইল জেলায় লুকানোর চেষ্টা করে। থানা পুলিশ তার ছবি বিভিন্ন থানায় ও জেলা সদরে পাঠিয়ে দেয়। শেষ পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি সে। মির্জাপুর থানা পুলিশের নজরবন্দি হয় ইমন।

ফুলবাড়ীয়া থানা পুলিশ মির্জাপুর থানা পুলিশের সহযোগিতায় মির্জাপুরের বাঁশতলা থেকে ইমন গ্রেফতার হয়।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ আরও বলেন, ইমন কে আজ বৃহস্পতিবার যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ৫দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠনো হবে।

গত ২২ এপ্রিল সোমবার রাতে কান্দানিয়া বাজারের কাছে বন্যাবাড়ীতে অনুষ্ঠিত কনসার্টের সন্নিকটে জিলাপীর দোকানে কিশোর গ্যাং এর হামলার শিকার হন শিপন। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে শিপন মারা যায়।


More News Of This Category
bdit.com.bd