• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ঘিওরে ঘর জামাই গ্রেফতার, উদ্ধার ছয়ভুরি স্বর্ণালংকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা

৭ কারণে দোয়া কবুল হয় না

Reporter Name / ২৯৭ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

আমরা নিয়মিত আল্লাহ তায়ালার কাছে দোয়া করি। কোনো দোয়া কবুল হয়, তাৎক্ষণিক এর ফলাফল পাওয়া যায়। আবার অনেক সময় তাৎক্ষণিক দোয়ার ফলাফল পাওয়া যায় না। আমাদের মনে হয় দোয়া কবুল হলো না। আল্লাহ তায়ালার কাছে চেয়ে লাভ হলো না। কিন্তু ব্যাপারটি এমন নয়। আল্লাহ তায়ালার কাছে দোয়া করলেই তা কবুল হয়, হয়তো তাৎক্ষণিক এর ফলাফল পাওয়া যায়, অনেক সময় পরবর্তীতে দোয়ার ফলাফল লাভ করে বান্দা। কখনো কখনো দোয়ার ফলাফল মৃত্যুর পরবর্তী জীবনের জন্য রেখে দেন আল্লাহ তায়ালা।

হাদিসে বর্ণিত হয়েছে, দোয়া কবুল হওয়ার অর্থ হচ্ছে, দুনিয়াতেই প্রার্থিত বিষয় লাভ করা বা দোয়ার সওয়াব কিয়ামত দিবসের জন্য সঞ্চিত রাখা অথবা কোনো মুসীবত দূর করা অথবা গুনাহ মাফ করে দেওয়া। (সুনানে তিরমিজি, হাদিস :৩৩৮১, ৩৬৭৭)

আরেক হাদিসে বর্ণিত হয়েছে, বান্দার দোয়া সবসময় কবুল হয়, যতক্ষণ সে কোন গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে বা তাড়াহুড়া না করে। (মুসলিম, হাদিস : ২৭৩৫)


More News Of This Category
bdit.com.bd