• সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকের উপর হাম’লা করলো সাতক্ষীরার কাচ্চি ডাইনের স্টাফরা

Reporter Name / ৯৪২ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান শেষে ফুটেজ সংগ্রহকালে চার ফটো সাংবাদিকের উপর হামলা করেছে কাচ্চি ডাইনের স্টাফরা।

এতে মারাত্মক আহত হয়েছেন ওই ফটো সাংবাদিকরা।

আজ মঙ্গলবার বেলা ১ টার কাচ্চি ডাইন সাতক্ষীরার আউটলেটে এ ঘটনা ঘটে।

আহত ফটোসাংবাদিকরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও আর টিভির মামুন।

এর আগে বেলা ১২ দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন “কাচ্চি ডাইনে” আউটলেটে অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন।

এসময় “কাচ্চি ডাইন” এর রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, এপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় “কাচ্চি ডাইন” রেস্টুরেন্টের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারে চুল ও রান্নার ঘরের কিচনে নোংরা পরিবেশ থাকায়, মার্কাস এপ্রন না পরে খাবার পরিবেশন করায় তাদের কে প্রাথমিক ৫ হাজার টাকা জরিমানা করি। ভোক্তাদের স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভুক্তভোগী এস,এ টিভির ফটো সাংবাদিক জাকির হোসেন জানান, অভিযান শেষে ফটো আমরা কয়েকজন ফটো সাংবাদিক কিচেন সহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কর্মচারীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফটোসাংবাদিক সবুজ হোসেন, আর টিভির মামুন এবং সময় টিভির ফটো সাংবাদিক সাগর হোসেন আহত হয়।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে পুলিশ ফটোসাংবাদিকদেরকে উদ্ধার করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd