• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঘিওরে ঘর জামাই গ্রেফতার, উদ্ধার ছয়ভুরি স্বর্ণালংকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা

সংঘর্ষে রণক্ষেত্র, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

Reporter Name / ৪৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

হলের আসন বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হেয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। লাটিসোঁটা হাতে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস।

সাধারণ শিক্ষার্থীরা জানান, গত ১০ নভেম্বর হলের ফরম বিতরণের পর ১৯ নভেম্বর ৩০০ জনের ফলাফল ঘোষণা করা হয়। সেই ফলাফল প্রত্যাহার করে নতুন করে প্রক্রিয়া শুরুর দাবি জানান শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি সুষ্ঠু বণ্টন হয়নি। এ নিয়ে কয়েকদিন ধরে দুইপক্ষের বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে সংঘর্ষে জড়ান তারা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ভাঙচুর করা হয় ক্যাম্পাসের ফটক ও স্থাপনায়।

এদিকে, সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করেছে ছাত্রদল ও শিবির। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি (উত্তর) মোহাম্মদ ফয়সাাল আহমেদ বলেন, ‘দুপক্ষ সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখনও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’


More News Of This Category
bdit.com.bd