• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

লাইনচ্যুত হয়ে মোবাইল ও কম্পিউটার দোকানে ঢুকে পড়লো ট্রাম

Reporter Name / ৯২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক

লাইনচ্যুত হয়ে মোবাইল ও কম্পিউটারের একটি দোকানে ট্রাম ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে প্রায় ২০ জন যাত্রী থাকলেও ভাগ্যক্রমে মাত্র ৪ জন আহত হন। মঙ্গলবার (২৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে এ ঘটনা ঘটে।মার্কিন সংবাদ সংস্থা এপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

নরওয়েজিয়ান পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে অসলো স্টেশনের কাছে স্টোরগাটা এলাকার একটি ব্যস্ত রাস্তায়। যেখানে নিয়মিত ট্রাফিক চলাচল থাকে। দুর্ঘটনার কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি।

 

পুলিশ আরও জানিয়েছে, এই দুর্ঘটনার জন্য ট্রাম চালক সন্দেহভাজন হিসেবে বিবেচিত করা হচ্ছে। যদিও তার পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য নরওয়েজিয়ান সেফটি ইনভেস্টিগেশন অথরিটির সাহায্য নেয়া হচ্ছে।

 

দুর্ঘটনার ফলে দোকানটির সামনে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও দমকল বাহিনী। সড়কের আশেপাশের ভবনের নিরাপত্তার জন্য চার তলা ভবনটি সাময়িকভাবে খালি করা হয়।

 

প্রসঙ্গত, অসলোতে ট্রামের পরিচালনা করে অপারেটর স্পোরভেয়েন। বছরে প্রায় ৫ কোটি যাত্রী পরিবহন করে থাকে ট্রাম।

 

জেডএস/


More News Of This Category
bdit.com.bd