• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জের শিবালয়ে রোমান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি : আল মামুন / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মানিকগঞ্জের শিবালয়ে রোমান আহমেদ চৌধুরী (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পাটুরিয়া ঘাটের কাছে একটি পুকুর পাড় থেকে শিবালয় থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রোমান সিলেটের হবিগঞ্জ সদরের রামাড়গাঁও এলাকার নেছার আহমেদ চৌধুরীর ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঢাকা-পাটুরিয়া মহাসড়কের উপজেলার পাটুরিয়া ঘাটের কাছে আরসিএল মোড়ের পাশে পুকুর পাড়ে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করার পর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়। নিহতের স্বজনরা জানিয়েছেন তিনি ভবঘুরে ছিল।
সাথে বিভিন্ন মাদক গ্রহণ করতো। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও তিনি জানান।


More News Of This Category
bdit.com.bd