• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ  স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ/এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী

ময়মনসিংহে ক্ষুধার্ত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মোহিত উর রহমান শান্ত এমপি

Reporter Name / ৪২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ-৪ সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত শপথ গ্রহণ শেষে অনেকটা নীরবে নিজ এলাকায় ফিরেছেন। ঘোষণা দিয়েছেন, কারও সংবর্ধনা নেবেন না। প্রায় চার হাজার ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিয়ে সংসদ সদস্য হিসেবে কাজ শুরু করেছেন। সদরে বিভিন্ন খাতে চাঁদাবাজি বন্ধ, কোনো ধরনের সংবর্ধনা না নিয়ে সেই টাকায় শীতার্ত ও ক্ষুদার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

গত বুধবার বিকেলে ময়মনসিংহ নগরীর আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ মাঠে তিনি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত বলেন, ‘আমি এমপি না হলে সংবর্ধনাগুলো কেউ দিতেন না। পাঁচ বছর পর এই সংবর্ধনা দেওয়ার অভিপ্রায় রাখবেন কিনা আমার সন্দেহ রয়েছে।

অনেকে হৃদয় থেকে সংবর্ধনা দিতে চাইছেন। এগুলোর চেয়ে ভালো হয় তারা যদি আমাকে ভালোবাসতে পারেন। সংবর্ধনা আজকে নিলে কালকে হয়তো ভুলেই যাব আমাকে কে সংবর্ধনা দিয়েছে। তার চেয়ে টাকাগুলো যদি শীতার্ত ও ক্ষুদার্ত মানুষের কাজে ব্যয় করেন, তাহলে আমি খুশি হবো।’ তিনি বলেন, ‘পাঁচ বছর পর আমি এমপি থাকি বা না থাকি কিছু করে যাব যেন পরে সবাই এটি অনুসরণ করার চেষ্টা করেন।

কারণ আমি তো মানুষের জন্যই আজকে এ জায়গায় এসেছি। অর্থকড়ি খরচ করে এমপি হইনি। আমার চেষ্টা থাকবে সাধারণ মানুষের জন্য যতটুকু করা যায়।’এর আগে সোমবার মধ্য রাতে নিজের ফেসবুকে পেজে সদর আসনের এমপি লিখেন, ‘আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ময়মনসিংহ সদরের সংসদ সদস্য নির্বাচতি হয়েছি। সদর উপজেলার অন্তর্গত ইউনিয়ন আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ওয়ার্ড, যেসব প্রতিষ্ঠান, সংস্থা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমাকে সংবর্ধনা দিতে চেয়েছে এবং আমি ইতোমধ্যে যেসব সংবর্ধনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছি, তাদের প্রতি সবিনয় অনুরোধ সে সব অনুষ্ঠান বাতিল করে বরাদ্দের অর্থ শীতার্ত এবং ক্ষুদার্ত মানুষের পেছনে ব্যয় করি।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ,জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd