• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫

Reporter Name / ১০২৪ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

রাজধানীর বাড্ডার আফতাব নগরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে আনসার ক্যাম্প বাজার এলাকার একটি তৃতীয় তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. মানসুরা আক্তার (৩৫), তাদের মেয়ে মোছা. তানিশা (১১), মিথিলা (৭) ও তানজিলা (৪)।
সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তোফাজ্জল পেশায় দিনমজুর। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

তাদেরকে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ বলেন, ‘গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘আফতাবনগর থেকে শিশুসহ দগ্ধ একই পরিবারের পাঁচ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, মানসুরার ৬৭ শতাংশ, তানজিলার ৬৬ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ ও  তানিশার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।’

তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।


More News Of This Category
bdit.com.bd