• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

পদত্যাগ করলেন মোদি, প্রধানমন্ত্রীর শপথ শনিবার

Reporter Name / ৫৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার: টানা তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৫ জুন) রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে নিজের ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাষ্ট্রপতি দ্রৌপদী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে। তবে তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের আগ পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন মোদি।

একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিজয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

আগামী শনিবার (৮ জুন) বিকেলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে। এবার মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে জওহরলাল নেহরুর পর তিনিই হবে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় নেতা।

ভোটের ফল অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন, আর কংগ্রেসের ইন্ডিয়া ২৩৪। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।

একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিজেপি পেয়েছে ২৪০ আসন। নাইডুর টিডিপি ১৬ এবং নীতীশের জেডিইউ ১২ আসন পেয়েছে। গত দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার সরকার গঠনের জন্য জোটসঙ্গীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি।

ভোটের পর সরকার গঠনের বিষয়ে জোট নেতাদের দিল্লিতে ডেকেছে এনডিএ। বুধবার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত হবে জোটের বৈঠক। সেখানে যোগ দিতে দিল্লিতে পৌঁছাতে শুরু করেছেন এনডিএ নেতারা। এই বৈঠকেই সরকার গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

 


More News Of This Category
bdit.com.bd