• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঘিওরে ঘর জামাই গ্রেফতার, উদ্ধার ছয়ভুরি স্বর্ণালংকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা

দেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত: পলক

Reporter Name / ৫০৭ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার: দেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছি ৫০ লাখ মানুষ কীভাবে যেন এই অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছেন।’

তিনি বলেন, ‘অনলাইন জুয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা যুক্ত হয়েছেন জানিয়ে পলক বলেন, অনেক বয়স্ক, রিটায়ার্ড পারসনরাও এর মধ্যে আসছেন।’

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘জুয়ার ২ হাজার ৬০০ সাইটের তালিকা প্রকাশ করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, সাইট বন্ধের পাশাপাশি সচেতনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যাতে সাধারণ মানুষ এ ধরনের কোনো প্রলোভনে পড়ে প্রতারিত না হন। দেশের মুদ্রা যাতে বিদেশে পাচার না হয়।


More News Of This Category
bdit.com.bd