• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে কৃষি খাতের আধুনিকায়ন ও গ্রামীণ রূপান্তরণের লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ অনিষ্ঠিত ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে, যা বলছে মন্ত্রণালয় ঘিওরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আপনাদের সরাতে ১৬ দিন ও লাগবে না মানিকগঞ্জে স্কুলের বাসে দুর্বৃত্তদের আগুন চালক দগ্ধ

জুয়ার বিজ্ঞাপনে তারকাদের ছবি, সবচেয়ে বেশি সাকিবের

Reporter Name / ৪০২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে জুয়ার বিজ্ঞাপনে তারকাদের ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের ছবি। গতকাল বুধবার ডিসমিসল্যাবের একটি গবেষণায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশে জুয়া আইনত নিষিদ্ধ হলেও মেটা অনলাইন বেটিং ও জুয়ার অ্যাপের বিজ্ঞাপন দিয়ে লোকজনকে প্রলুব্ধ করতে সহায়তা করছে।

ডিসমিসল্যাব জানায়, একদিনে তারা মেটার বিজ্ঞাপন লাইব্রেরি থেকে ৪ হাজার সক্রিয় জুয়ার বিজ্ঞাপন পেয়েছে, যা বাংলাদেশিদের টার্গেট করে করা হয়েছে। আর এগুলো ছড়ানোর জন্য খরচ করা হচ্ছে হাজার হাজার ডলার। বোর্ড গেমস, ক্যাসিনোর মতো জুয়ার এই বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের অধিক লাভের প্রতিশ্রুতি দিচ্ছে এবং তাদের অর্থ ব্যয় করতে প্ররোচিত করছে।

মেটার বিজ্ঞাপন লাইব্রেরিতে দেখা গেছে, জুয়ার ৫০টি বিজ্ঞাপনে তারকাদের ছবি পাওয়া গেছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সাকিব আল হাসানের ছবি।

জুয়ার এসব পেজগুলো ইউক্রেন, জার্মানি, কম্বোডিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হয়। তবে এসব পেজের এডমিন বাংলাদেশি।

ডিসমিসল্যাব জানায়, মেটার নীতি ভঙ্গ করে বিজ্ঞাপনগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি বিজ্ঞাপনের জন্য সর্বনিম্ন এক ডলার করে করে নেয় মেটা। ইম্প্রেশন, বিজ্ঞাপন কৌশল এবং প্লেসমেন্টের মতো কারণগুলোর কারণে এই খরচ কম-বেশি হয়।


More News Of This Category
bdit.com.bd