• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

ঘিওরে ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজেই আসছেনা

ভ্রাম্যমান প্রতিনিধি: আল মামুন / ২৭১ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী গ্রামের বাঁশঝাড়ের মাঝখানে একটা সেতু। তবে সেতুর সংযোগ সড়ক নেই। ফলে কোনো কাজেই আসছেনা ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বীর সিংজুরী এলাকায় কৃষিজমিতে যাতায়াতের জন্য সেতু কালভার্ট প্রকল্পের আওতায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ চুক্তি হয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইসাসা এন্টারপ্রাইজের সঙ্গে। এরপর প্রতিষ্ঠানটি নিয়মবহির্ভূতভাবে সাব ঠিকাদার নিয়োগ করে কাজটি সম্পন্ন করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বীর সিংজুরী এলাকার মাটির রাস্তার পাশে বাঁশঝাড়ের আড়ালে পাঁচটি বাড়ির সীমানার মধ্যে ছোট একটি অগভীর খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। দুই পাশে সংযোগ সড়ক তৈরির কোনো ব্যবস্থা নেই। সেতুটির দুই পাশে বড় বড় দুটি বাঁশঝাড়।

বীর সিংজুরী গ্রামের বাসিন্দা আলী কাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাঁশঝাড়ের নিচে সেতু দিছে।


More News Of This Category
bdit.com.bd