• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

ঘিওরে রমাদানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি / ২৪৪ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

মানিকগঞ্জের ঘিওরে রমাদান উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা দিনভর মনিটরিং অভিযান চালিয়েছেন।

রবিবার (২ই মার্চ সকাল থেকে উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে চাল, ডাল, শাকসবজি, মাছ, মাংস, ডিমসহ নিত্যপণ্যের ওপর এ মনিটরিং চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আছমা সুলতানা নাসরীন।

অভিযানে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পাকা রশিদ ও ক্যাশ মেমো চেক করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণের জন্য নির্দেশনা দেয়া হয়। এসময় মূল্য তালিকা না থাকায়, ভারী ওজনের ঠোঙ্গা দিয়ে ফল বিক্রি করায় ও অবৈধভাবে এনে ভারতীয় চিনি বাজারজাত করায় ৪
দোকানীকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী অফিসার ইউএনও আসমা সুলতানা নাসরীন বলেন পণ্যের সরবরাহ ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ঘিওর থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম, সেনেটারী ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ সাংবাদিক আল মামুন, মোঃ জাহাঙ্গীর আলম, হুমায়ন খালিদ খান সবুজসহ বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd