• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

ঘিওরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

প্রতিনিধিঃ আল মামুন / ১০২৪ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহে এক যুবকের আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

উপজেলার ঘিওর পূর্ব পাড়া কবরস্থান সংলগ্ন মৃত আব্দুল আলিমের ছেলে হৃদয় (২২) নামে ওই যুবক গলায় গামছা পেচিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

গতকাল সোমবার দুপুরে ঘিওর পূর্ব পাড়া কবরস্থান সংলগ্ন নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, মৃত হৃদয় হোসেন পেশায় একজন পিকআপ ভ্যান গাড়ি চালক। পরিবারের নানা কলহ আর মানসিক অশান্তিতে ভুগতে ছিলেন। দুপুরে তার নিজ বাড়ির আরার সাথে গামছা পেচিয়ে তার মৃত্যু হয়।

ঘিওর থানা ওসি (তদন্ত) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহ ও মানসিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd