• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

ঘিওরে ‘পচা মিষ্টিতে’ সন্দেশ বানানো সেই কারখানায় প্রশাসনের অভিযান

Reporter Name / ৯৮১ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

মানিকগঞ্জের ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে ও বিষাক্ত রাসায়নিক মিশ্রণের দায়ে শিশুদের খাবার ‘সন্দেশ’ ও ‘টফি’ তৈরির সেই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে নোংরা খাদ্য তৈরির উপকরণগুলো ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নারচি এলাকায় অভিযান পরিচালনা ও জরিমানা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন। গত ২ ফেব্রুয়ারি ‘পচা মিষ্টিতে তৈরি হচ্ছে শিশুদের প্রিয় সন্দেশ’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি তৈরি করা হতো ওই কারখানায়। যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হতো বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন করতেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন আজকের পত্রিকাকে বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে ও ভেজাল উপকরণ দিয়ে খাবার তৈরির দায়ে মাওলা মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। খাদ্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


More News Of This Category
bdit.com.bd