• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঘিওরে ঘর জামাই গ্রেফতার, উদ্ধার ছয়ভুরি স্বর্ণালংকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা

অধ্যক্ষের ছেলের বিয়েতে বাধ্যতামূলক ৫০০ টাকা চেয়ে নোটিশ

Reporter Name / ৫৩৮ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার:

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীরের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অংশ নিতে কলেজটির কর্মচারীদের জন্য বাধ্যতামূলক ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) এ বিষয়ক একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা।

আগামী শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গত ২৪ জুন দেওয়া সে নোটিশে বলা হয়েছে, আগামী ১২ জুলাই সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ওই আয়োজনে আপনি নিমন্ত্রিত।

এ উপলক্ষে সব কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা কলেজের ক্যাশ সরকার মো. আবুল হোসেনের নিকট আগামী ০৫ জুলাইয়ের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা প্রধান সহকারী মামুন বলেন, সামাজিক প্রথা হিসেবে এই টাকা চাওয়া হয়েছে। আপনারা দেন না?

এ বিষয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীর বলেন, আমি সব কর্মকর্তা, কর্মচারীকে কার্ড দিয়ে দাওয়াত দিয়েছি এবং সবাইকে মুখেও বলেছি কোনো উপহারসামগ্রী না আনার জন্য। কিন্তু প্রধান হেড ক্লার্ক এটা কেন করল বুঝলাম না।

অধ্যক্ষ মোহসীন আরও বলেন, তাকে আজকে বিকেলে জিজ্ঞেস করলে সে বলে এর আগেও এমন করা হয়েছে, তাই এবারও সে নোটিশ দিয়ে টাকা চেয়েছে। আমি কাল সকালে তাকে শোকজ করব কেন সে আমার মানসম্মানে আঘাত আনল এভাবে নোটিশ দিয়ে।

 


More News Of This Category
bdit.com.bd