• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঘিওরে ঘর জামাই গ্রেফতার, উদ্ধার ছয়ভুরি স্বর্ণালংকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা
১৫ বছরে সুনির্দিষ্ট কিছু জায়গায় উন্নয়ন হয়েছে: আসিফ মাহমুদ

গত ১৫ বছর ধরে উন্নয়নের ধারণা আমাদের গলাধঃকরণ করা হয়েছে। শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি হয়েছে। গোপালগঞ্জে যতটা উন্নয়ন হয়েছে আশপাশের জেলায় ততটা হয়নি। অর্থাৎ যার বাড়ি যেই জেলায় সেই জেলায় উন্নয়ন হয়েছে। এমন মন্তব্য করেছেন যুব ও ত্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ সারাদিন যে রাস্তা চলাচল করেছি সেটির অবস্থা খুবই খারাপ। সড়কটির দ্রুত মেরামত করা প্রয়োজন। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু বিভাগের দায়িত্বে থাকাদের সাথে কথা বলবো। এ সময় আন্দোলন ও সরকারের দায়িত্বে থাকা ভিন্ন অভিজ্ঞতা বলেও জানান তিনি।

এর আগে, শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন যান তিনি।

bdit.com.bd