• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ  স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ/এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ

স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও কিছু অবশিষ্ট রয়ে গেছে: তারেক রহমান

Reporter Name / ৬৮৮ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তার কিছু অবশিষ্ট রয়ে গেছে। তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। আমরা তাদের লক্ষ্য হাসিল হতে দিতে পারি না। শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলার আব্বাস উদ্দিন কলেজ মাঠে সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিান এসব কথা বলেন।

সম্মেলন উপলক্ষে সকাল থেকেই জেলা, উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে এসে যোগ দেন। দুপুরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কবির হোসেন ভূঞা, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

উল্লেখ্য, এর আগে গত ২৮শে ডিসেম্বর ও ১৮ই জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে সম্মেলন আয়োজন করার অভিযোগে এক পক্ষ সম্মেলনের বিরোধিতা করে। সেকারণে দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি। পরে তারেক রহমানের হস্তক্ষেপে বরফ গলতে শুরু করে দু’ পক্ষের মধ্যে। অবশেষে দু’পক্ষের অংশগ্রহণে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে কাউন্সিল অধিবেশন হয়নি। এ ব্যাপারে তারেক রহমান বলেন, সবার সঙ্গে আলোচনা করে পরে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।


More News Of This Category
bdit.com.bd