• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ  স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ/এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

২০২৫ খ্রিষ্টাব্দের নীতিমালা অনুযায়ী স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিও দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টের সভাপতি মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে ও মহাসচিব হাফেজ মাও. মুফতী আব্দুল হান্নান হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির প্রধান উপদেষ্টা মো. শামছুল আলম, সভাপতি মো. তাজুল ইসলাম ফরাজি ও মহাসচিব মো. রেজাউল হক, সহ-সভাপতি হাফেজ আহমদ আলী নুরুন্নবী, মো. আব্দুর রহমান শাজাহান, মো. আলতাব হোসেন, কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা মাও. শেখ নজরুল ইসলাম মাহবুব, উপদেষ্টা মো. গোলাম আজম, সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম মহাসচিব এস এম নজরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মাও. আব্দুস সাত্তার, মাও. আনিসুল হক, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা মনির হোসেন, মাও. জহুরুল আলম, মো. ইউছুফ শরীফ, মো. রায়হান ও জেলা উপজেলার দায়িত্বশীল সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এমপিও বাস্তবায়নসহ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ৫ দাবি

বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনা, হয়রানি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরেন। শিক্ষামন্ত্রী ও সরকারের নির্দেশনার পরও কার্যকর পদক্ষেপ না থাকায় শিক্ষকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এসময় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে ৫ দফা দাবি তুলে ধরেন তারা।

দাবিগুলো হলো- স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা ২০২৫’ অনুযায়ী আবেদনকৃত প্রতিষ্ঠানগুলোর দ্রুত এমপিও প্রজ্ঞাপন জারি করা এবং অনুদানবিহীন প্রতিষ্ঠানের জন্য এমপিও আবেদনের নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা।

২০২৫ খ্রিষ্টাব্দের ১০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদিত শূন্য পদে কর্মরত শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা জুলাই ২০২৬-এর মধ্যেই ছাড় করা।

প্রাথমিক সমমানের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের মেধা-বৃত্তির বকেয়া টাকা আগস্ট ২০২৬-এর মধ্যে প্রদান করা।

ইবতেদায়ি মাদরাসার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরে আলাদা শাখা খোলা এবং স্থায়ী কর্মকর্তা পদায়ন করা।

ফাইল আটকে রাখা, অনিয়ম এবং এক প্রতিষ্ঠানের শিক্ষক/ইন্ডেক্স অন্য প্রতিষ্ঠানে সরিয়ে ফেলার সাথে যুক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।


More News Of This Category
bdit.com.bd