• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ যুবলীগের ৫ নেতা কর্মী গ্রেফতার

প্রতিনিধিঃ আল মামুন / ১১১৫ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

মানিকগঞ্জে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। শনিবার (৩ এপ্রিল) রাতে ঢাকার গুলশান এলাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের যুগ্ন-আহবায়ক মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), জেলা যুবলীগ কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) ও মো. হৃদয় হোসেন (২৪)।

গ্রেফতারকৃতদের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হলো।


More News Of This Category
bdit.com.bd