• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

মানিকগঞ্জের সিংগাইরে অটোচালকের লাশ উদ্ধার

প্রতিনিধিঃ আল মামুন / ১০০৪ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টা ক্ষেত থেকে আবুল হোসেন (৪৮) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা ২ নং ওয়ার্ডের দক্ষিণ আজিমপুর এলাকার রিয়াজুলের ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবুল হোসেন ঐ এলাকার মৃত হাসেমের পুত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার থানায় জিডি করেন। পরদিন মঙ্গলবার বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে স্থানীয়রা লাশ দেখতে পায়। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে ও এম তৌফিক আজম বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌরসভার আজিমপুর এলাকার ভূট্টা ক্ষেত থেকে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে আবুল হোসেনকে হত্যার পর মরদেহটি ভূট্টা ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এরই মধ্যে মরদেহে পচন ধরে গেছে। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


More News Of This Category
bdit.com.bd