• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার আয়োজন এসএসসির খাতা চ্যালেঞ্জে তিন লাখের বেশি আবেদন ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ 

বিক্ষোভের মুখে নাটক বন্ধে বাধ্য হলেন শিল্পকলার মহাপরিচালক

Reporter Name / ১১৬৪ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টাকে নিয়ে কটূক্তির জেরে বিক্ষোভের মুখে নাটক বন্ধ করে দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শনিবার সন্ধ্যা ৭টা থেকে মাসুম রেজার নির্দেশনায় দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ চলাকালে মাঝপথেই সেটি থামিয়ে দিতে বাধ্য হন নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

এই সময়ে শিল্পকলার গেটে বিক্ষোভকারীরা নাটক বন্ধের জন্য ব্যানার ঝুলিয়ে দেয়। এরপর তারা দেশ নাটকের সচিব এহসানুল এজাজ বাবুকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় এবং নাটকটি বন্ধ করে দিতে বলে।

বিক্ষোভকারীদের দাবি, এহসানুল এজাজ ফেসবুকে বর্তমান সরকার নিয়ে ‘কটাক্ষ’ করেছেন।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, শিল্পকলার প্রধান সৈয়দ জামিল সেখানে গিয়ে মধ্যস্থতার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর নাটকটি বন্ধ করে দিতে হয়েছে।

দেশ নাটকের নির্দেশক মাসুম রেজা বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘আমাদের নাট্যদলের সচিব ফেসবুকে বর্তমান সরকারকে নিয়ে সমালোচনা করেছেন। এ কারণে তাকে তাদের হাতে তুলে দিতে হবে নতুবা নাটক বন্ধ করার কথা বলা হয়। শেষ অবধি এটি বন্ধ করার ঘোষণা দেন ডিজি।’

ঘটনার বিবরণ জা‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌নিয়ে ‌তিনি বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘‘নাটকের শোয়ের আগ দিয়ে আমরা যখন টিকিট সেল করছি ওইখানে প্রায় ২০-২২ জন এসে একটা ব্যানার টাঙায়। ব্যানারে লেখা ছিল, দেশ নাটকের বাবুকে আমাদের হাতে তুলে দিন। এটা আমি শিল্পকলার ডিজি জামিল ভাইকে জানালে উনি দ্রুতই আসেন। উনি এসে ওদের সাথে কথা বললেন ওদেরকে শান্ত করলেন এবং আমাকে এসে বললেন যে, আপনারা নাটক করেন, ভালো একটা শো করেন। এরপরে আবারো কিছুক্ষণ পরে তারা আসে এবং ওই একই দাবি জানাতে থাকে যে, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘আমরা এই নাটক হতে দেব না যদি উনি (বাবু) এখানে থাকেন’। জামিল ভাই প্রচুর চেষ্টা করেছেন। উনার সাথে শিল্পকলা একাডেমির আরও যারা আছেন তারা সবাই মিলে চেষ্টা করেন। তারপরে আমরা শোটা বন্ধ করে চলে এসেছি।”


More News Of This Category
bdit.com.bd