• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঘিওরে কৃষি খাতের আধুনিকায়ন ও গ্রামীণ রূপান্তরণের লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ অনিষ্ঠিত ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে, যা বলছে মন্ত্রণালয় ঘিওরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আপনাদের সরাতে ১৬ দিন ও লাগবে না মানিকগঞ্জে স্কুলের বাসে দুর্বৃত্তদের আগুন চালক দগ্ধ মেসিকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা আইএফএফএইচএস’র, ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক

তালা মেরে নামাজে যান দোকানি, সাত মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি

Reporter Name / ৩২৫ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

গণশক্তি ডেস্কঃ

রাজধানীর ধানমণ্ডি এলাকায় দোকানে তালা মেরে নামাজে যান বিক্রয়কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে দোকানের সামনে আসে ৯ যুবক। তাদের মধ্যে দু’জন ছাড়া সবার মুখে ছিল মাস্ক। এরপর একজন একটি চাদর দিয়ে দোকানের শাটার আঁড়াল করেন।

আর এই সুযোগে চোর চক্রের দুই সদস্য চাদরের আঁড়ালে গিয়ে শাটারের তালা কাটেন। পরে একজন দোকানের ভেতরে প্রবেশ করেন। বাকি সদস্যরা পাশের দোকানের জিনিসপত্র কেনার নামে তাদের ব্যস্ত রাখেন। এভাবে মাত্র ৭ মিনিট ২৫ সেকেন্ডের মধ্যে ১৫৯ ভরি স্বর্ণ নিয়ে বেরিয়ে যায় চোরচক্র।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকার সীমান্ত স্কয়ার বিপণিবিতানের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স স্বর্ণের দোকানে এমন দুধর্ষ চুরির ঘটনা ঘটে। বিপণিবিতানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির এই দৃশ্য ধরা পড়ে। পরে এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমণ্ডি থানায় একটি মামলা করেছেন।

আরো খবর জানতে ক্লিক করুন নারীদের দিকে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না: জামায়াত আমির।

পুলিশ বলছে, দোকান ও মার্কেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বেলা ১টা ১ মিনিটের দিকে নয়জন লোক দোকানের সামনে ঘুরাফেরা করছেন।

এর সাত মিনিট পর ব্যাগে ভরে স্বর্ণ নিয়ে বেরিয়ে যান। তাদের দুজন বাদে সবার মুখে মাস্ক ছিল। চুরির সঙ্গে বিপণিবিতানের ভেতরের কেউ জড়িত কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

সীমান্ত স্কয়ারে স্বর্ণ ও ডায়মন্ডের তিনটি দোকান রয়েছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নিচতলায়।

এর আশপাশে কাপড় ও প্রসাধনীর দোকান রয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় ক্রেতা কম ছিল। ক্রেতার বেশে চোর চক্রের সদস্যরা বিপণিবিতানে ঢোকেন।

দোকানের মালিক কাজী আকাশ বলেন, ‘দোকানের শাটারে একটি তালা মেরে জুম্মার নামাজে যায় বিক্রয়কর্মীরা। এই সুযোগে তালা কেটে ভেতরে ঢুকে দোকানের সব স্বর্ণ চুরি করে নিয়ে যায় তারা।’

 

ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেন, ‘স্বর্ণের দোকানে চুরির সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চে

ষ্টা চলছে।’


More News Of This Category
bdit.com.bd