• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন

এল এম রফিক / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মডেল মসজিদে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এ আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন ঘিওর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব নাশিতা-তুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার
এছাড়া মডেল মসজিদের খতিব ও ইমাম প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ এবং শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সভায় ইমামদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, সামাজিক সচেতনতা সৃষ্টি, নৈতিক শিক্ষা বিস্তার এবং মসজিদভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ইমামরা সমাজের পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের মাধ্যমে সঠিক ধর্মীয় শিক্ষা মানুষের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব।

এ সময় চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা আরও বলেন, চলতি হজ টিকা, বাল্যবিবাহ বিরোধী বক্তব্য আগামী শুক্রবার পূর্বে বয়ান রাখার জন্য আহ্বান করা হয় ইমামদের জন্য।


More News Of This Category
bdit.com.bd