• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

ঘিওরে মহান মে দিবস পালিত

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি : / ২৮৩ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের দিন। মেহনতি মানুষের বিজয়ের দিন, আনন্দ ও সংহতি প্রকাশের দিন আজ। দিবসটি উপলক্ষে সরকারি ছুটিও রয়েছে। প্রতি বছরের ন্যায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি এই দিনে পালন করা হবে।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক আট ঘণ্টা কর্মসময় ও ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করে ওই শহরের শ্রমিকরা। কিন্তু আন্দোলনরত শ্রমিকদের দমাতে মিছিলে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। এতে ১১ শ্রমিক নিহত হন। আহত ও গ্রেপ্তার হন আরও বহু শ্রমিক। পরে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেপ্তারকৃত শ্রমিকদের মধ্যে ছয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেষ পর্যন্ত শ্রমিকদেরই বিজয় হয়েছিল। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল।

১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর ১৮৯০ সাল থেকে পহেলা মে বিশ্বব্যাপী ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালন হয়ে আসছে। দিবসটি উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সন্ধ্যায় লালন সংগীত অনুষ্ঠিত হয়।

ঘিওর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঘিওর থানা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিনিয়র সহ সভাপতি আব্দুস সোবহান হক, সহ-সভাপতি মোঃ আবু কাউছার রেজা, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শওকত আলী খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ কামাল আরিফ, পয়লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান লেবু, সাধারণ সম্পাদক মোঃ আতিকুল হোসেন আলম।


More News Of This Category
bdit.com.bd