• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ  স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ/এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী

আ.লীগের মনোনয়ন ফরমের দাম বাড়ছে ২০ হাজার টাকা

Reporter Name / ৪০৯ Time View
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। একাদশ নির্বাচনে মনোনয়ন ফরম ছিল ৩০ হাজার টাকা, যা এবার করা হয়েছে ৫০ হাজার টাকা। গতকার রবিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ‘আগামী নির্বাচনে আটটি বুথে।

আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্রের মূল্য ৫০ হাজার টাকা। এবার কেউ অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চাইলে করতে পারবেন। তবে কবে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, সেটা পরে জানাবো।’ তিনি জানান, বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেওয়া হবে। আমরা প্রস্তুতি শুরু করেছি। আবার কেউ যদি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চান, সেটারও সুযোগ আছে। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।


More News Of This Category
bdit.com.bd