• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

রাজনীতিতে কি জাতীয় পার্টিকে হুমকি মনে করা হচ্ছে?

Reporter Name / ৩৭৪ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ ঢাকা

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে একেবারেই কোণঠাসা হয়ে পড়েছে জাতীয় পার্টি। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রায় আড়াই মাস পর আওয়ামী লীগের মিত্র এই দলটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার রাতে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র-জনতার ব্যাপারে ভাংচুর ও অগ্নিসংযোগের পর শনিবার কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছিল জাতীয় পার্টি।

কিন্তু ছাত্রদের প্রতিরোধের ঘোষণার পর ওই এলাকায় বিদ্যমান পরিস্থিতিতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। যে কারণে জাতীয় পার্টি তাদের কর্মসূচিও স্থগিত করে।

নতুন করে ছাত্ররা দলটির বিরুদ্ধে অবস্থান নেয়ার পর প্রশ্ন উঠছে, জাতীয় পার্টিকে কেন হুমকি মনে করা হচ্ছে?

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত পনেরো বছর আওয়ামী লীগের ওপর ভর করে রাজনীতি টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টির ওপর ভর করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একটা শঙ্কাও রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বিবিসি বাংলাকে বলেন, “বিগত সময়ে জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারতের পরামর্শে। এই মুহূর্তে আওয়ামী লীগ ও ভারত জাতীয় পার্টিকে ব্যবহার করতে পারে হয়তো ছাত্রদের মধ্যেও এমন একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে”।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বিবিসি বাংলাকে বলেন, “এখন যদি কেউ বলে আমরা আওয়ামী লীগকে আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি, তাদের এনে আমাদের লাভ কী? এটা তো সবার বুঝতে হবে”।

এমন অবস্থায় দীর্ঘদিন সরকারের সমর্থন নিয়ে বিরোধী দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু নানামুখী বিশ্লেষণ পাওয়া যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যায়।


More News Of This Category
bdit.com.bd