• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঘিওরে কৃষি খাতের আধুনিকায়ন ও গ্রামীণ রূপান্তরণের লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ অনিষ্ঠিত ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে, যা বলছে মন্ত্রণালয় ঘিওরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আপনাদের সরাতে ১৬ দিন ও লাগবে না মানিকগঞ্জে স্কুলের বাসে দুর্বৃত্তদের আগুন চালক দগ্ধ মেসিকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা আইএফএফএইচএস’র, ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক

বিরোধী দলীয় নেতা জিএম কাদের, আনিসুল ইসলাম উপনেতা

Reporter Name / ১০৫৭ Time View
Update : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা এবং কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমদুকে উপনেতা করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলনেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং “বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১” মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে মাননীয় স্পীকার স্বীকৃতি প্রদান করেছেন।

স্পিকারের আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ২২৪ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ আ. লীগ। নির্বাচনে দল হিসেবে জাতীয় পার্টি লাঙল প্রতীকে দ্বিতীয় সর্বোচ্চ ১১ আসনে জয়লাভ করেছে।


More News Of This Category
bdit.com.bd