• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

পিএসএলে যোগ দিলেন সাকিব

Reporter Name / ২২১ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে দ্বিতীয়বারের মতো নাম লেখালেন সাকিব আল হাসান। ইতোমধ্যে তিনি ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডেও যোগ দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (রবিবার) লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এক সপ্তাহের মতো স্থগিত ছিল পিএসএল। আজ (শনিবার) থেকে ‍পুনরায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাঠে গড়াতে যাচ্ছে। এর আগে নিলামে কেউ আগ্রহ না দেখালেও, পরিবর্তিত পরিস্থিতি বিদেশি ক্রিকেটারের সংকট কাটাতে নতুন করে নেওয়া হয়েছে কয়েকজনকে। সেই ধারাবাহিকতায় সাকিবকে ভিড়িয়েছে লাহোর। তাদের হয়ে চলতি আসরে ৫টি ম্যাচ খেলেছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় আছেন।

এদিকে, পিএসএলের ক্যাম্পে সাকিবের যোগ দেওয়ার কথা এক ফেসবুক পোস্টে জানিয়েছে লাহোর। সাকিবের মতোই আরেকজনের বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকশে। সাকিব-রাজাপাকসে ও কুশল পেরেরাকে স্বাগত জানিয়ে লাহোর লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে পৌঁছেছেন এবং তারা তাদের সম্পন্ন করার ব্যাপারে বেশ মনোযোগী। বিদেশি কালান্দার্সরা এসে গেছে এবং পিএসএলের বাকি অংশে আলো ছড়াতে প্রস্তুত।’

পিএসএলের চলমান দশম আসরে শুরুতে দল পাননি সাকিব। নতুন করে তাকে দলে নেওয়া হয়েছে মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের জায়গায়। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর এই কিউই তারকা দেশে ফিরে যান। এদিকে, পিএসএলের বাকি অংশের জন্য ডাক পাওয়ায় সাকিব অনাপত্তিপত্র বা এনওসি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন। তাতে সাড়া দিয়েছে বিসিবি।


More News Of This Category
bdit.com.bd